ত ইহ ব্যাঘ্ৰো বা সিংহো বা বৃকো বা বরাহো বা কীটো বা পতঙ্গো বা দংশো বা মশকো বা যদ্ যদ্ভবন্তি তদাভবন্তি ॥ ৩
অন্বয় : তে (তাহারা) ইহ (ইহলোকে) ব্যাঘ্রঃ বা, সিংহঃ বা, বৃকঃ বা, বরাহঃ বা, কীটঃ বা, পতঙ্গঃ বা, দংশঃ বা (ডাঁশ), মশকঃ বা—যৎ যৎ (যাহা যাহা) ভবন্তি (হয়, ছিল), তৎ (তাহা) আভবন্তি (পুনর্বার হয়)।
সরলার্থ : বাঘ, সিংহ, বৃক, বরাহ, কীট, পতঙ্গ, ডাঁস বচা মশক—ইহলোকে (সুষুপ্তির পূর্বে) যে যেভাবে ছিল, সুষুপ্তির পর জাগ্রত হইয়াও সেই সেই ভাবই পায়।