সঃ যঃ এষোহণিমৈতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্ বিজ্ঞাপয়ত্বিতি তথা সোম্যেতি হোবাচ। ৭
অন্বয় : সঃ যঃ (২।১১।২ মন্তব্য) এষঃ (এই) অণিমা (সূক্ষ্মতম বস্তু), এতৎ + আত্ম্যম্ (এতদ্ ইহা, এই ব্ৰহ্ম; ‘এতদ্’ যাহার আত্মা, তাহাই ‘এতদাত্ম’; ঐতদাত্ম্যম্— এতদাত্মার ভাব) ইদম্ সর্বম্ (এই সমুদয়); তৎ (তাহা) সত্যম্ সঃ আত্মা তত্ত্বমসি (তৎ + ত্বম্ + অসি; তৎ—তাহা; ত্বম্— তুমি; অসি—হও) শ্বেতকেতো, ইতি। ভূয় এব মা ভগবান্ বিজ্ঞাপয়তু ইতি। তথা সোম্য ইতি হ উবাচ। [‘অণিমা’ বিষয়ে ৬।৬।১-এর অন্বয় দ্রষ্টব্য]।
সরলার্থ : এই যে সূক্ষ্মতম বস্তু ইহাই সমস্ত জগতের আত্মা। তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি। শ্বেতকেতু বলিল— “ভগবান, আপনি আবার আমাকে উপদেশ দিন।’ পিতা বলিলেন ‘সোম্য, তাহাই হউক’।