তস্য ক্ব মূলং স্যাদন্যত্রাদ্ভোঽদ্ভিঃ সোম্য শুঙ্গেন তেজো মূলমন্বিচ্ছ তেজস্যা সোম্য শুঙ্গেন সন্মূলমন্বিচ্ছ সন্মুলাঃ সোম্যেমাঃ সর্বাঃ প্রজাঃ সদায়তনাঃ সৎপ্রতিষ্ঠা যথা তু খলু সোম্যেমাস্তিস্রো দেবতাঃ পুরুষং প্রাপ্য ত্রিবৃৎ ত্রিবৃদেকৈকা ভবতি তদুক্তং পুরস্তাদেব ভবত্যস্য সোম্য পুরুষস্য প্রয়তো বাঘনসি সম্পদ্যতে মনঃ প্রাণে প্রাণস্তেজসি তেজঃ পরস্যাং দেবতায়াম্ ॥ ৬
অন্বয় : তস্য (সেই দেহের) ক্ব (কোথায়) মূলম্ স্যাৎ অন্যত্র অভ্যঃ (জল ভিন্ন অন্যত্র)? অদ্ভিঃ সোম্য? শুঙ্গেন (হে সোম্য, জলরূপ শুঙ্গ দ্বারা) তেজঃ মূলম্ (কারণরূপ তেজকে) অন্বিচ্ছ (অন্বেষণ কর)। তেজস্য সোম্য শুঙ্গেন (হে সোম্য, তেজোরূপ শুঙ্গ দ্বারা) সৎ মূলম্ (কারণরূপ সৎস্বরূপকে) অন্বিচ্ছ। সৎ-মূলাঃ সোম্য! ইমাঃ সর্বাঃ প্রজাঃ (এই সমুদয় প্রজা; প্রজা— উৎপন্ন বস্তু) সৎ-আয়তনাঃ সৎ-প্রতিষ্ঠাঃ। যথা (যে প্রকার) তু খলু সোম্য ইমাঃ তিস্রঃ দেবতাঃ (এই তিন দেবতা) পুরুষম্ প্রাপ্য (প্রাপ্ত হইয়া) ত্রিবৃৎ ত্রিবৃৎ একা-একা (প্রত্যেক) ভবতি, তৎ (তাহা) উক্তম্ (উক্ত) পুরস্তাৎ এব (পূর্বেই) ভবতি। অস্য সোম্য পুরুষস্য প্রযতঃ (হে সৌম্য, এই মুমূর্ষু পুরুষের) বাক্ মনসি (মনে সম্পদ্যতে (সম্মিলিত হয়), মনঃ প্রাণে, প্রাণঃ তেজসি (তেজে) তেজঃ পরস্যাম্ দেবতায়াম্ (পরম দেবতাতে)।
সরলার্থ : জল ভিন্ন এই দেহের মূল আর কোথায়? হে সৌম্য, জলরূপ অঙ্কুর দ্বারা কারণরূপ তেজকে অন্বেষণ কর; তেজরূপ অঙ্কুর দ্বারা কারণরূপ সৎ-স্বরূপকে অন্বেষণ কর। চরাচর এই সমস্তই সৎ হইতে উৎপন্ন, সতে আশ্রিত ও সতে বিলীন হয়। এই তিন দেবতা পুরুষকে পাইয়া প্রত্যেকে যে ভাবে ‘ত্রিবৃৎ ত্রিবৃৎ’ হয় তাহা পূৰ্বেই বলা হইয়াছে। মুমূর্ষু পুরুষের বাক্ মনের সহিত মিলিত হয়, মন প্রাণের সহিত, প্ৰাণ তেজের সহিত এবং তেজ পরম দেবতায় মিলিত হয়।