তস্য ক্ব মূলং স্যাদন্যত্রান্নাদেবমেব খলু সোম্যান্নেন শৃঙ্গেনাপো মূলমন্বিচ্ছাড়িঃ সোম্য শুঙ্গেন তেজো মূলমন্বিচ্ছ তেজসা সোম্য শুঙ্গেন সন্মুলমন্বিচ্ছ সন্মূলাঃ সোম্যেমাঃ সর্বাঃ প্রজা সদায়তনাঃ সৎপ্রতিষ্ঠাঃ ॥ ৪
অন্বয় : তস্য (সেই দেহের) ক্ব (কোথায়) মূলম্ (কারণ) স্যাৎ (হইবে) অন্যত্র অন্নাৎ (অন্ন হইতে) এবম্ এব খলু (এই প্রকারেই) সোম্য, অন্নেন শুঙ্গেন (অনুরূপ অঙ্কুর দ্বারা) অপঃ মূলম (মূলস্বরূপ জলকে) অন্বিচ্ছ (অনুসন্ধান কর)। অদ্ভিঃ সোম্য, শুঙ্গেন [অদ্ভিঃ] (জলরূপ অঙ্কুর দ্বারা) তেজঃ মূলম্ (তেজোরূপ মূলকে) অন্বিচ্ছ। তেজসা সোম্য, শুঙ্গেন (হে সোম্য, তেজোরূপ অঙ্কুর দ্বারা) সৎমূলম্ (কারণরূপী সৎস্বরূপকে) অন্বিচ্ছ। সন্মূলাঃ (সৎমূলক) সোম্য, ইমাঃ সর্বাঃ (এই সমুদয়) প্রজাঃ (জন্মবান্ পদার্থ) সৎ আয়তনাঃ (সৎ যাহাদিগের আয়তন অর্থাৎ আশ্রয়) সৎ-প্রতিষ্ঠাঃ (সৎ-ই যাহাদিগের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা— সম্যক্, স্থিতি; শঙ্করের মতে—লয়)।
সরলার্থ : অন্ন ছাড়া এই দেহের মূল কোথায়? হে সৌম্য অনুরূপ অঙ্কুর দ্বারা ইহার কারণস্বরূপ জলকে জান। এই জলরূপ অঙ্কুর দ্বারা মূলস্বরূপ তেজকে জান। এই অঙ্কুররূপ তেজ দ্বারা সৎস্বরূপ মূলকে জান। সৎস্বরূপই এই চরাচরের মূল, আশ্রয় এবং প্রতিষ্ঠা।