স হ পঞ্চদশাহানি নাশাথ হৈনমুপসসাদ কিং ব্রবীমি ভো ইত্যূচঃ সোম্য যজুংষি সামানীতি স হোবাচ ন বৈ মা প্রতিভান্তি ভো ইতি ॥ ২
অন্বয় : সঃ (সে) হ পঞ্চদশ + অহানি ন আশ (ভোজন করিল)। অথ হ এনম্ (ইহার নিকট) উপসসাদ (গমন করিল)। কিম্ (কি) ব্রবীমি (বলিব) ভোঃ ইতি। ঋচঃ (ঋমন্ত্রসমূহকে) সোম্য, যংষি (যজুর্মন্ত্রসমূহকে) সামানি (সামমন্ত্রসমূহকে) ইতি। সঃ হ উবাচ (বলিল)—ন (না) বৈ মা (আমার নিকট) প্রতিভান্তি (প্রতিভাত হইতেছে) ভোঃ ইতি।
সরলার্থ : শ্বেতকেতু পনের দিন ভোজন করিলেন না। তারপর পিতার নিকট যাইয়া বলিলেন—’পিতা, আমি কি বলিব?’ পিতা বলিলেন, ‘ঋক্, যজু ও সাম মন্ত্ৰ উচ্চারণ কর।’ শ্বেতকেতু বলিলেন—’ঐ সব আমার মনে হইতেছে না।