ষোড়শকলঃ সোম্য পুরুষঃ পঞ্চদশাহানি মাশীঃ কামমপঃ পিবাপোময় প্রাণো ন পিবতো বিচ্ছেৎস্যত ইতি ॥ ১
অন্বয় : ষোড়শকলঃ (ষোল কলা যাহার) সোম্য, পুরুষঃ। পঞ্চদশ অহানি (পনের দিন) মা (না) অশীঃ (ভোজন করিও)। কামম্ (যথেচ্ছ) অপঃ (জল) পিব (পান কর)। আপোময়ঃ (জলময়) প্রাণঃ। ন (না) পিবতঃ (পানকারীর) বিচ্ছেৎস্যতে (বিচ্ছেদ হয় না) ইতি।
সরলার্থ : সৌম্য, পুরুষ ষোলকলাযুক্ত। পনের দিন ভোজন করিও না, কিন্তু যতটা ইচ্ছা জল পান করিও; কারণ প্রাণ জলময়। যে জল পান করে তাহার প্রাণ বিয়োগ হয় না।