অন্নময়ং হি সোম্য মন আপোময়ঃ প্রাণস্তেজোময়ী বাগিতি ভূয় এব মা ভগবান্ বিজ্ঞাপয়ত্বিতি তথা সোম্যেতি হোবাচ।। ৪
অন্বয় : অন্নময়ম্ হি সোম্য মনঃ; আপোময়ঃ (প্রাচীন প্রয়োগ অম্ময় = জলময়) প্রাণঃ তেজোময়ী বাক্ ইতি। ভূয়ঃ এব মা (আমাকে) ভগবান্ বিজ্ঞাপয়তু (বিজ্ঞাপন করুন) ইতি। তথা (সেই প্রকার হউক) সোম্য! ইতি হ উবাচ।
সরলার্থ : ‘সৌম্য, মন অন্নময়, প্রাণ জলময় এবং বাক্ তেজোময়।’ শ্বেতকেতু বলিলেন— ‘আপনি পুনরায় আমাকে বুঝাইয়া দিন।’ পিতা বলিলেন— ‘সৌম্য, তাহাই হউক।’