আপঃ পীতাত্রেধা বিধীয়ন্তে তাসাং যঃ স্থবিষ্ঠো ধাতুস্তমূত্রং ভবতি যো মধ্যমস্তল্লোহিতং যোহণিষ্ঠঃ স প্ৰাণঃ ॥ ২
৪৭১. তেজোহশিতং ত্ৰেধা বিধীয়তে তস্য যঃ স্থবিষ্ঠো ধাতুস্তদস্থি ভবতি যো মধ্যমঃ স মজ্জা যোহণিষ্ঠঃ সা বাক্ ॥ ৩
অন্বয় : আপঃ (জল) পীতাঃ (পীত হইয়া) ত্রেধা বিধীয়ন্তে (বিভক্ত হয়); তাসাম্ (সেই জলের) যঃ স্থবিষ্ঠঃ ধাতুঃ, তৎ মূত্রম্ ভবতি; যঃ মধ্যমঃ, তৎ লোহিতম্ (রক্ত); যঃ অণিষ্ঠঃ, সঃ প্রাণঃ (১মঃ দ্রঃ)। তেজঃ (ঘৃতাদি তেজস্কর পদার্থ) অশিতম্ (ভুক্ত হইয়া) ত্রেধা বিধীয়তে। তস্য যঃ স্থবিষ্ঠঃ ধাতুঃ, তৎ অস্থি ভবতি; যঃ মধ্যমঃ, সঃ মজ্জা; যঃ অণিষ্ঠঃ, সা বাক্ (১ মঃ দ্রঃ)।
সরলার্থ : (২য় ও ৩য় মন্ত্র)— জল পীত হইয়া তিনভাগে বিভক্ত হয়। জলের স্থূলতম অংশ হয় মূত্র। ঘৃত প্রভৃতি মধ্যম অংশ রক্ত এবং সূক্ষ্মতম অংশ হয় প্ৰাণ। ঘৃত প্রভৃতি তেজস্কর পদার্থ ভুক্ত হইয়া তিনভাগে বিভক্ত হয়। তাহার স্থূলতম অংশ অস্থি হয়, মধ্যম অংশ মজ্জা এবং সূক্ষ্মতম অংশ বাক্-এ পরিণত হয়।