অনুমশিতং ত্রেধা বিধীয়তে তস্য যঃ স্থবিষ্ঠো ধাতুস্তৎপুরীষং ভবতি যো মধ্যমস্তন্মাংসং যোহণিষ্ঠস্তন্মনঃ ॥ ১
অন্বয় : অন্নম্ অশিতম্ (ভুক্ত হইলে) ত্রেধা (তিন প্রকার) বিধীয়তে (বিভক্ত হয়); তস্য (তাহার) যঃ (যাহা) স্থবিষ্ঠঃ (স্থূলতম) ধাতুঃ (অংশ), তৎ (তাহা) পুরীষম্ ভবতি; যঃ মধ্যমঃ, তৎ মাংসম, যঃ অণিষ্ঠঃ (সুক্ষ্মতম) তৎ মনঃ
সরলার্থ : অন্ন ভুক্ত হইয়া তিনভাগে বিভক্ত হয়। অন্নের স্থূলতম অংশ হয় পুরীষ, মধ্যম ভাগ মাংস এবং সূক্ষ্মতম অংশ হয় মন।