যদ্ববিজ্ঞাতমিবাভূদিত্যেতাসামেব দেবতানাং সমাস ইতি তদ্বিদাঞ্চকুৰ্যথা নু খলু সোম্যেমাস্তিস্রো দেবতাঃ পুরুষং প্রাপ্য ত্রিবৃৎ ত্রিবৃদেকৈকা ভবতি তন্মে বিজানীহীতি ॥ ৭
অন্বয় : যৎ উ (যাহা) অবিজ্ঞাতম্ ইব (অবিজ্ঞাতের ন্যায়) অভূৎ (ছিল), ইতি এতাসাম্ এব দেবতানাম্ (এই দেবতাদিগেরই) সমাসঃ (সংযোগ, সমষ্টি) ইতি, তৎ বিদাঞ্চঙ্কুঃ। যথা খলু তু সোম্য! ইমাঃ তিস্রঃ দেবতাঃ পুরুষম্ প্রাপ (পুরুষকে প্রাপ্ত হইয়া) ত্রিবৃৎ ত্রিবৃৎ একৈকা ভবতি (হয়), তৎ মে বিজানীহি ইতি (৬।৩।৪ মন্ত্ৰ দ্ৰঃ)।
সরলার্থ : যাহা কিছু অজ্ঞাত মনে হইত, তাহাও যে এই দেবতাদেরই (অর্থাৎ তেজ, জল ও অন্নেরই) সমষ্টি— তাহারা সে কথা বুঝিয়াছিলেন। সৌম্য, এই তিন দেবতা পুরুষকে পাইয়া প্রত্যেকে যেরূপ ত্রিবৃৎ ত্রিবৃৎ হইয়া থাকে, তাহা আমার নিকট জানিয়া লও।