যচ্চন্দ্রমসো রোহিতং রূপং তেজসস্তদ্রূপং যচ্ছুক্লং তদপাং যৎ কৃষ্ণং তদন্নস্যাপাগাচ্চন্দ্রাচ্চন্দ্রত্বং বাচারম্ভণং বিকারো নামধেয়ং ত্রীণি রূপাণী—ত্যেব সত্যম্ ॥ ৩
৪৬৫. যদ্বিদ্যুতো রোহিতং রূপং তেজসস্তদ্রূপং যচ্ছুক্লং তদপাং যৎ কৃষ্ণং তদন্নস্যাপাগাদ্ বিদ্যুতো বিদ্যুত্ত্বং বাচারম্ভণং বিকারো নামধেয়ং ত্রীণি রূপাণীত্যেব সত্যম্ ॥ ৪
অন্বয় : যৎ চন্দ্রমসঃ (চন্দ্রের) রোহিতম্ রূপম্ তেজসঃ তৎ রূপম্; যৎ শুক্লম্, তৎ অপাম্; যৎ কৃষ্ণম্ তৎ অনুস্য। অপাগাৎ চন্দ্রাৎ (চন্দ্র হইতে) চন্দ্রত্বম্। বাচারম্ভণম্ বিকারঃ নামধেয়ম্, ত্রীণি রূপাণি ইতি এব সত্যম্ (১ম মন্ত্র দ্রঃ)। যৎ বিদ্যুতঃ (বিদ্যুতের) রোহিতম্ রূপম্, তেজসঃ তৎ রূপম্; যৎ শুক্লম্ তৎ অপাম্; যৎ কৃষ্ণম্ তৎ অন্নস্য। অপাগাৎ বিদ্যুতঃ (বিদ্যুৎ হইতে) বিদ্যুত্ত্বম্ (বিদ্যুত্ত্ব —বিদ্যুতের ভাব)। বাচারম্ভণম্ বিকারঃ নামধেয়ম্; ত্রীণি রূপাণি ইতি এব সত্যম্ (১ম মন্ত্র দ্রঃ)
সরলার্থ : (৩য় ও ৪র্থ মন্ত্র)— চন্দ্রের যে লোহিতরূপ তাহা তেজের রূপ, তাহার যে শুক্লরূপ তাহা জলের রূপ এবং কৃষ্ণরূপ অন্নের রূপ। সুতরাং চন্দ্র হইতে চন্দ্রত্ব চলিয়া গেল। সব বিকারই শব্দাত্মক, নামমাত্র; এই রূপ তিনটিই সত্য। বিদ্যুতের যে লোহিতরূপ তাহা তেজের, শুক্লরূপ জলের এবং ইহার কৃষ্ণরূপ অন্নের। সুতরাং বিদ্যুৎ হইতে বিদ্যুত্ত্ব চলিয়া গেল। বিকার বাক্যমূলক, কেবল একটি নাম। এই যে তিনটি রূপ ইহাই সত্য।