যদগ্নে রোহিতং রূপং তেজসস্তদ্রূপং যচ্ছুক্লং তদপাং যৎ কৃষ্ণ তদন্নস্যাপাগাদগ্নেরগ্নিত্বং বাচারম্ভণং বিকারো নামধেয়ং ত্রীণি রূপাণীত্যেব সত্যম্ ॥১
অন্বয় : যৎ (যে) অগ্নেঃ (অগ্নির) রোহিতম্ (লোহিত) রূপম্ তেজসঃ (তেজের) তৎ রূপম্ (সেইরূপ)। যৎ শুক্লম্, তৎ অপাম্ (জলের)। যৎ কৃষ্ণম্, তৎ অন্নস্য (অন্নের)। অপ-অগ্যৎ (চলিয়া গেল) অগ্নেঃ (অগ্নি হইতে) অগ্নিত্বম্। বাচারম্ভণম্ বিকারঃ নামধেয়ম্ (৬।১।৪ টীকা)। ত্রীণি রূপাণি (তিনটি রূপ) ইতি এব সত্যম্।
সরলার্থ : অগ্নির যে রক্তবর্ণ তাহা তেজের রূপ; শুক্লবর্ণ জলের রূপ এবং কৃষ্ণবর্ণ অন্নের রূপ। সুতরাং অগ্নি হইতে অগ্নিত্ব চলিয়া গেল। সমস্ত বিকারই শব্দাত্মক নামমাত্র। এই তিনটি রূপই কেবল সত্য।