তাসাং ত্রিবৃতং ত্রিবৃতমেকৈকামকরোদ্ যথা তু খলু সোম্যেমাস্তিস্রো দেবতাত্রিবিৎ ত্রিবৃদেকৈকা ভবতি তন্মে বিজানীহীতি ॥ ৪
অন্বয় : তাসাম্ ত্রিবৃতম্ ত্রিবৃতম্ একৈকাম্ আকরোৎ। যথা (যে প্রকারে) তু খলু সোম্য, ইমাঃ তিস্রঃ দেবতাঃ ত্রিবৃৎ ত্রিবৃৎ এক + একা ভবতি, তৎ (তাহা) মে (আমার নিকটে) বিজানীহি (অবগত হও) ইতি। (৩য় মন্ত্ৰ)।
সরলার্থ : সেই সৎস্বরূপ দেবতা তাহাদিগের প্রত্যেককে ত্রিবৃৎ ত্রিবৃৎ করিয়াছিলেন। হে সৌম্য, এই তিন দেবতা প্রত্যেকে কি প্রকারে ত্রিবৃৎ হইয়াছিলেন, তাহা আমার নিকট জানিয়া লও।