তেষাং খল্বেষাং ভূতানাং ত্রীণ্যের বীজানি ভবন্ত্যাণ্ডজং জীবজমুদ্ভিজ্জমিতি ॥১
অন্বয় : তেষাম্ খলু এষাম্ ভূতানাম্ (সেই এই ভূতসমূহের) ত্রীণি এব (তিন প্রকারই) বীজানি (কারণ) ভবন্তি (হয়)— আণ্ডজম্ (অণ্ডজম্—অণ্ড হইতে উৎপন্ন; আণ্ড, বৈদিক প্রয়োগ = অণ্ড), জীবজম্ (জীব হইতে উৎপন্ন) উদ্ভিজ্জম্ (উদ্ভিদ্ হইতে উৎপন্ন) ইতি। [অর্থাৎ তাহারা তিনরকম ভাবে জন্মায়।]
সরলার্থ : সেই ভূতগণের উৎপত্তির তিনিটি কারণ ইহারা অণ্ডজ, জীবজ ও উদ্ভিজ্জ।
মন্তব্য : ‘উদ্ভিজ্জম্’ শব্দের অনেক অর্থ করা হইয়াছে— (ক) উদ্ভিদ্ অর্থাৎ বৃক্ষাদি হইতে জাত, (খ) উদ্ভিদ্ অর্থ বীজ বা অঙ্কুর; বীজ বা অঙ্কুর হইতে যাহা জাত তাহাই উদ্ভিজ্জ।