তা আপ ঐক্ষন্ত বহ্ব্যঃ স্যাম প্রজায়েমহীতি তা অন্নমসৃজন্ত তস্মাদ যত্র কৃ চ বৰ্ষতি তদেব ভূয়িষ্ঠমন্নং ভবত্যদ্ভ্য এব তদধ্যনাদ্যং জায়তে ॥ ৪
অন্বয় : তাঃ আপঃ (সেই জল) ঐক্ষন্ত (সঙ্কল্প করিল)— বহ্ব্যঃ (বহু) স্যাম (হই) প্রজায়েমহি (উৎপন্ন হই) ইতি। তাঃ (সেই জল) অন্নম্ অসৃজন্ত (সৃষ্টি করিল)। তস্মাৎ যত্র ক্ব চ বৰ্ষতি (বৃষ্টিপাত হয়), তৎ (তখনই) ভূয়িষ্ঠম্ (বহু পরিমাণে) অন্নম্ ভবতি (হয়)। অদ্ভ্যঃ এব (জল হইতেই) তৎ (তখন) অধি [জায়তে] (উৎপন্ন হয়) অন্নাদ্যম্ (অন্নাদি) জায়তে।
সরলার্থ : সেই জল সঙ্কল্প করিল, ‘বহু হই, জাত হই।’ সেই জল অন্ন সৃষ্টি করিল। এই জন্য যেখানে যখন বৃষ্টিপাত হয়, সেখানে বহু অন্ন উৎপন্ন হয়।
মন্তব্য : ঐক্ষত—ঈক্ষ্ ধাতু হইতে। দর্শন করা, চিন্তা করা, সঙ্কল্প করা ইত্যাদি বহু অর্থে এই ধাতু ব্যবহৃত হয়। যত্র ক্ব চ শঙ্করের মতে ইহার অর্থ, দেশ এবং কাল উভয় হইতে পারে, ‘দেশে কালে বা’।