কৃতস্তু খলু সোম্যৈবং স্যাদিতি হোবাচ কথমসতঃ সজ্জায়েতেতি সত্ত্বেব সোম্যেদমগ্র আসীদেকমেবাদ্বিতীয়ম্ ॥ ২
অন্বয় : কুতঃ তু খলু (কি প্রকারে)? সোম্য, এবম্ (এই প্রকারে) স্যাৎ (হইতে পারে)? ইতি। হ উবাচ (বলিলেন)। কথম্ (কি প্রকারে) অসতঃ সৎ জায়েত (উৎপন্ন হইতে পারে) ইতি। সৎ তু এব সোম্য, ইদম্ অগ্রে আসীৎ একম্ এব অদ্বিতীয়ম্ (১মঃ)।
সরলার্থ : কিন্তু সৌম্য, ইহা কি করিয়া হইতে পারে? কি করিয়া অসৎ হইতে সৎ উৎপন্ন হইতে পারে? এই জগৎ পূর্বে এক অদ্বিতীয় সরূপেই বর্তমান ছিল।