সদেব সোম্যেদমগ্র আসীদেকমেবাদ্বীকিয়ম্। তদ্ধৈক আহুরসদেবেদমগ্র আসীদেকমেবাদ্বিতীয়ং তস্মাদসতঃ সজ্জায়ত ॥ ১
অন্বয় : সৎ এব (সৎস্বরূপই, যাহা আছে তাহাই সৎ) সোম্য! ইদম্ (এই জগৎ) অগ্রে আসীৎ (ছিল) একম্ এব অদ্বিতীয়ম্। তৎ (ইহাকে, এ বিষয়ে) হ একে (কেহ কেহ) আহুঃ (বলেন) অসৎ এব (অসৎই, যাহা নাই তাহার নাম ‘অসৎ’) ইদম্ অগ্রে আসীৎ একম্ এব অদ্বিতীয়ম্। তস্মাৎ অসতঃ (সেই অসৎ হইতে) সৎ (সত্তা) জায়ত (বৈদিক প্রয়োগ অজায়ত—উৎপন্ন হইয়াছে)।
সরলার্থ : সৌম্য, প্রথমে এই জগৎ এক অদ্বিতীয় সরূপে বর্তমান ছিল। কেহ কেহ বলেন, প্রথমে এই জগৎ এক অদ্বিতীয় ‘অসৎ’ রূপে বর্তমান ছিল এবং সেই অসৎ হইতে সৎ উৎপন্ন হইয়াছে।