ন বৈ নূনং ভগবন্তস্ত এতদবেদিষুর্যদ্ধ্যেতদবেদিষ্যন্ কথং মে নাবক্ষ্যন্নিতি ভগবাংত্ত্বেব মে তদ্ব্রীত্বিতি তথা সোম্যেতি হোবাচ ॥ ৭
অন্বয় : ন (না) বৈ নূনম্ ভগবন্তঃ (পূজনীয়) তে (তাঁহারা, উপাধ্যায়গণ) এতৎ (ইহা) অবেদিষুঃ (জানিতেন)। যৎ (যদি) হি এতং অবেদিষ্যন্ (জানিতেন), কথম্ (কেন্) মে (আমাকে) ন (না) অবক্ষ্যন্ (বলিবেন) ইতি। ভগবান্ তু এব মে তৎ ব্রবীতু (বলুন) ইতি। তথা (তাহাই) সোম্য! ইতি হ উবাচ।
সরলার্থ : পুত্র বলিল ‘পূজনীয় উপাধ্যায়গণ নিশ্চয়ই ইহা জানিতেন না। যদি জানিতেনই তবে বলিলেন না কে? সুতরাং আপনিই আমাকে তাহা বলুন।’ পিতা বলিলেন, ‘সৌম্য, তাহাই হউক’।