ওঁ শ্বেতকেতুহারুণেয় আস তং হ পিতোবাচ শ্বেতকেতো বস ব্রহ্মচর্যং ন বৈ সোম্যাস্মকুলীনোহননূচ্য ব্রহ্মবন্ধুরিব ভবতীতি ॥ ১
অন্বয় : শ্বেতকেতুঃ হ আরুণেয় (৫।৩।১ দ্রঃ) আস (ছিল; বৈদিক প্রয়োগ)। তম্ (তাহাকে) হ পিতা উবাচ (বলিলেন) — শ্বেতকেতো, বস (বাস কর
শ্বেতকেতো, বস (বাস কর— ব্রহ্মচারীরূপে) ব্রহ্মচর্যম্। ন (না) বৈ (যেহেতু নিশ্চয়ই) সোম্য অস্মকুলীনঃ (‘অস্মাৎ + কুল’ হইতে নিষ্পন্ন; কুলীনঃ— কুলে উৎপন্ন; আমাদিগের বংশোদ্ভব কেহ) অননূচ্য (বেদ অধ্যয়ন না করিয়া) ব্রহ্মবন্ধুঃ ইব (ব্রহ্মবন্ধুর ন্যায়) ভবতি (হয়)। [ব্রহ্মবন্ধুঃ— ব্রাহ্মণের গুণ নাই, কিন্তু ব্রাহ্মণবংশে জন্মগ্রহণ করিয়াছে বলিয়া ব্রাহ্মণ— এই অর্থে ব্ৰহ্মবন্ধু, ৫।৩।৫ মন্তব্যঃ দ্রষ্টব্য]।
সরলার্থ : আরুণির শ্বেতকেতু নামে এক পুত্র ছিল। পিতা তাহাকে বলিলেন— ‘শ্বেতকেতু, তুমি ব্রহ্মচর্য নাও। আমাদিগের বংশে কেহই বেদাধ্যয়ন না করিয়া ব্রহ্মবন্ধুর মত হন নাই।’