অথ যদি তস্যাকর্তা ভবতি তত এব সত্যমাত্মানং কুরুতে স সত্যাভিসন্ধঃসত্যেনাত্মানমন্তর্ধায় পরশুং তপ্তং প্রতিগৃহাতি স ন দহতেহথ মুচ্যতে ॥ ২
স যথা তত্র নাদাহ্যেতৈতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো ইতি তদ্ধাস্য বিজজ্ঞাবিতি বিজ্ঞজ্ঞাবিতি ॥ ৩
অন্বয় : অথ যদি তস্য অকর্তা ভবতি, ততঃ এব সত্যম্ আত্মানম্ কুরুতে। স সত্যাভিসন্ধঃ (সত্যমনা) সত্যেন আত্মানম্ অন্তর্ধায় পরশুম্ তপ্তম্ প্রতিগৃহাতি; সঃ ন দহ্যতে অথ মুচ্যতে (মুক্ত হয়)। (১মঃ দ্রঃ)। সঃ (সে) যথা (যেমন) তত্র (সেই স্থলে) ন অদাহ্যেত (দগ্ধ হয় না) ‘ঐতদাত্ম্যম্’ ইত্যাদি পূর্ববৎ (৬।৮।৭ দ্রঃ)। অস্য (আরুণির নিকট হইতে) তত্ হ (সেই সৎস্বরূপকে) বিজজ্ঞৌ (জানিয়াছিলেন) ইতি (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : (২য় ও ৩য় মন্ত্র)—যদি সে ব্যক্তি ঐ কাজ না করিয়া থাকে, তবে সে নিজেকে সত্য বলিয়া প্রতিপন্ন করিবে; সেই সত্যাভিসন্ধ পুরুষ নিজেকে সত্যে আবৃত করিবে, দগ্ধ হইবে না এবং অবশেষে মুক্তিলাভ করিবে। সেই ব্যক্তি যেমন দগ্ধ হয় না এবং মুক্ত হয়, তেমনি সত্যপরায়ণ ব্যক্তি পরলোকে পাপদগ্ধ হয় না। সে মুক্তি লাভ করে ও সত্যস্বরূপকে লাভ করে। এই যে অণিমা, ইহাই সমস্ত জগতের আত্মা। তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি। পিতা আরুণির নিকটে শ্বেতকেতু সেই সন্বরূপকে জানিয়াছিলেন।