অর্থ যদাস্য বাঘনসি সম্পাদ্যতে মনঃ প্রাণে প্রাণস্তেজসি তেজঃ পরস্যাংদেবতায়ামথ ন জানাতি ॥ ২
৫১২. স য এষোহণিমৈতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্ বিজ্ঞাপয়ত্বিতি তথা সোম্যেতি হোবাচ ॥ ৩
অন্বয় : অথ (অনন্তর) যদা (যখন) অস্য (এই ব্যক্তির) বাক্ মনসি সম্পদ্যতে, মনঃ প্রাণে, প্রাণঃ তেজসি, তেজঃ পরস্যাম্ দেবতায়াম্, অথ ন জানাতি (১ম মন্ত্র দ্রঃ)। সঃ যঃ এষঃ—ইত্যাদি ৬।৮।৭ মন্ত্ৰ দ্ৰঃ।
সরলার্থ : (২য় ও ৩য় মন্ত্র)—পরে যখন বাক্ মনে, মন প্রাণে, প্রাণ তেজে এবং তেজ পরম দেবতাতে লীন হয়, তখন আর সে ব্যক্তি তাহাদিগকে চিনিতে পারে না। এই যে অণিমা ইহাই সমস্ত জগতের আত্মা। তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি। শ্বেতকেতু বলিল—’আপনি আবার আমাকে উপদেশ দিন।’ পিতা বলিলেন—’হে সৌম্য, তাহাই হউক।