পুরুষং সোম্যোতোপতাপিনং জ্ঞাতয়ঃ পর্যুপাসতে জানাসি মাং জানাসি মামিতি তস্য যাবন্ন বাঘনসি সম্পদ্যতে মনঃ প্রাণে প্রাণস্তেজসি তেজঃ পরস্যাং দেবতায়াং তাবজ্জানাতি ॥ ১
অন্বয় : পুরুষম্ (কোন পুরুষকে) সোম্য, উত উপতাপিনম্ [পুরুষম্] (রোগসন্তপ্ত পুরুষকে) জ্ঞাতয়ঃ (জ্ঞাতিগণ) পরি + উপাসতে (পরিবেষ্টন করিয়া উপবেশন করে জানাসি (চিনিতেছ, চেন) মাম্ (আমাকে) জানাসি মাম্ ইতি; তস্য (তাহার) যাবৎ (যে পর্যন্ত) ন (না) বাক্ মনসি (মনে) সম্পদ্যতে (মিলিত হয়, বিলীন হয়), মনঃ প্ৰাণে, তেজসি (তেজে) তেজঃ পরস্যাম্ দেবতায়াম্ (পরম দেবতাতে), তাবৎ (সেই পর্যন্ত) জানাতি (চিনিতে পারে)।
সরলার্থ : সৌম্য, জ্ঞাতিগণ রোগসন্তপ্ত ব্যক্তিকে ঘিরিয়া জিজ্ঞাসা করে—’আমাকে চিনিতে পার কি? আমাকে চিনিতে পার কি?’ যতক্ষণ তাহার বাক্ মনে, মন প্ৰাণে, প্রাণ তেজে এবং তেজ পরম দেবতাতে বিলীন না হয়, ততক্ষণ সে তাহাদিগকে চিনিতে পারে।