স য এষোহণিমৈতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্ বিজ্ঞাপয়ত্বিতি তথা সোম্যেতি হোবাচ ॥ ৩
অন্বয় : সঃ যঃ এষঃ—ইত্যাদি পূর্ববৎ (৬।৮।৭ দ্রষ্টব্য)।
সরলার্থ : ‘এই যে অণিমা, ইহাই সমগ্র জগতের আত্মা। তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি।’ শ্বেতকেতু বলিল—’ভগবান্, আবার আমাকে উপদেশ দিন দিন।’ পিতা বলিলেন—”হে সৌম্য, তাহাই হউক।