স য এষোহণিমৈতদাত্ম্যমিদং সর্ব তৎ সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্ বিজ্ঞাপয়ত্বিতি তথা সোম্যেতি হোবাচ ॥ ৩
অন্বয় : সঃ যঃ—পূর্ববৎ (৬।৮।৭ মন্ত্র দ্রঃ)।
সরলার্থ : এই যে অণিমা, ইহাই জগতের আত্মা; তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি। শ্বেতকেতু বলিল—’ভগবান্, আবার আমাকে উপদেশ দিন’ পিতা বলিলেন—’তাহাই হউক।”