অস্য যদেকাং শাখাং জীবো জহাত্যথ সা শষ্যতি দ্বিতীয়াং জহাত্যথ সা শষ্যতি তৃতীয়াং জহাত্যথ সা শুষ্যতি সর্বং জহাতি সর্বঃ শুষ্যতি ॥ ২
অন্বয় : অস্য (এই বৃক্ষের) যৎ (যখন) একাম্ শাখাম্ (এক শাখাকে) জীবঃ জহাতি (ত্যাগ করে), অথ সা (সেই শাখা) শুষ্যতি (শুষ্ক হয়); দ্বিতীয়াম্ (দ্বিতীয় শাখাকে জহাতি অথ সা শুষ্যতি; তৃতীয়াম্ (তৃতীয় শাখাকে) জহাতি, অথ সা শষ্যতি; সর্বম্ (সমুদয়কে) জহাতি, সর্বঃ (সমুদয় বৃক্ষ) শষ্যতি।
সরলার্থ : যদি জীব এই বৃক্ষের এক শাখা পরিত্যাগ করে, তবে সেই শাখা শুকাইয়া যায়; যদি দ্বিতীয় শাখা পরিত্যাগ করে, তবে দ্বিতীয় শাখাও শুকাইয়া যায়, তৃতীয় শাখা পরিত্যাগ করিলে তাহাও শুকায় এবং যদি সমস্ত বৃক্ষকে পরিত্যাগ করে, তবে সমস্তটিই শুকাইয়া যায়।