ত ইহ ব্যাঘ্ৰো বা সিংহো বা বৃকো বা বরাহো বা কীটো বা পতঙ্গো বা দংশো বা মশকো বা যদ্ যদ্ভবন্তি তদাভবন্তি ॥ ২
অন্বয় : ‘ত হই” ইত্যাদি— ৬।৯।৩ অন্বয় দ্রষ্টব্য।
সরলার্থ : বাঘ, সিংহ, বৃক, কীট, পতঙ্গ, ডাঁশ বা মশক— ইহারা ইহলোকে সুষুপ্তির পূর্বে যে যে ভাবে ছিল সুষুপ্তির পর জাগ্রত হইলেও সে সেই ভাবই পায়।