তস্মিন্নেতস্মিন্নগ্লৌ দেবা রেতো জুহ্বতি তস্যা আহুতের্গর্ভঃ সম্ভবতি ॥ ২ অন্বয় : তস্মিন্ এতস্মিন্ অগ্নেঃ দেবাঃ রেতঃ জুহ্বতি; তস্যাঃ আহুতেঃ গর্ভঃ সম্ভবতি (হয়)।
সরলার্থ : সেই শ্রীরূপ অগ্নিতে দেবগণ শুক্র আহুতি দেন। সেই আহুতি হইতে গর্ভসঞ্চার হয়।
মন্তব্য : প্রথম আহুতিতে শ্রদ্ধা অর্থাৎ জল অগ্নিতে হোম করা হয়; ইহা হইতে সোম উৎপন্ন হয়। দ্বিতীয় আহুতিতে সোমকে হোম করা হয়; ইহা হইতে বৃষ্টি উৎপন্ন হয়। তৃতীয় আহুতিতে বৃষ্টিকে হোম করা হয়; ইহা হইতে অন্ন উৎপন্ন হয়। চতুর্থ আহুতিতে অন্নকে হোম করা হয়; ইহা হইতে শুক্র উৎপন্ন হয়। পঞ্চম আহুতিতে শুক্রকে হোম করা হয়, ইহা হইতে মানব উৎপন্ন হয়। প্রথমে জলকে আহুতি দেওয়া হইয়াছিল। সেই জলই পঞ্চম আহুতিতে গর্ভরূপে পরিণত হইয়া মানবরূপে উৎপন্ন হয়। এইরূপে পঞ্চম প্রশ্নের উত্তর দেওয়া হইল।