তস্মিন্নেতস্মিন্নগ্লৌ দেবা বর্ষং জুহ্বতি তস্যা আহুতেরন্নং সম্ভবতি ॥ ২
অন্বয় : তস্মিন্ এতস্মিন্ অগ্নৌ দেবাঃ বর্ষম্ (বৃষ্টিকে) জুহ্বতি। তস্যাঃ আহুতেঃ অন্নম্ সম্ভবতি (৫।৪।২ মঃ দ্রঃ)।
সরলার্থ : সেই অগ্নিতে দেবগণ বৃষ্টিকে আহুতি দেন। সেই আহুতি হইতে অন্ন উৎপন্ন হয়।