পৃথিবী বাব গৌতমাগ্নিস্তস্যাঃ সংবৎসর এব সমিদাকাশো ধূমো রাত্রিরচির্দিশোহঙ্গারা অবান্তরদিশো বিস্ফুলিঙ্গা ॥ ১
অন্বয় : পৃথিবী বাবা গৌতম অগ্নিঃ তস্যাঃ (এই পৃথিবীর) সম্বৎসরঃ এব সমি, আকাশঃ ধূমঃ; রাত্রিঃ অর্টিঃ; দিশঃ (দিকসমূহ) অঙ্গারাঃ; অবান্তরদিশঃ (ঈশান, নৈৰ্ব্বতাদি কোণসমূহ, অবান্তর = অব + অন্তর, মধ্যবর্তী) বিস্ফুলিঙ্গাঃ (৫।৪।১ মঃ দ্রঃ)।
সরলার্থ : হে গৌতম, পৃথিবীই অগ্নি; সম্বৎসর ইহার সমিধ; আকাশই ধূম, রাত্রিই শিখা; (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম) দিকসমূহ অঙ্গার; (ঈশান, নৈর্ঝত প্রভৃতি) অবান্তর কোণসমূহই স্ফুলিঙ্গ।