তস্মিন্নেতস্মিন্নগ্নৌ দেবাঃ সোমং রাজানং জুহ্বতি তস্যা আহুতেবর্ষং সম্ভবতি ॥ ২
অন্বয় : তস্মিন্ এতস্মিন্ অগ্নৌ দেবাঃ সোমম্ রাজানম্ (সোম রাজাকে) জুহ্বতি; তস্যাঃ আহুতেঃ বর্ষম্ (বৃষ্টি) সম্ভবতি (৫।৪।২ মঃ দ্ৰঃ)।
সরলার্থ : সেই অগ্নিতে দেবগণ সোমরাজকে আহুতি দেন। সেই আহুতি হইতে বৃষ্টি উৎপন্ন হয়।