পর্জন্যো বাব গৌতমাগ্নিস্তস্য বায়ুরেব সমিদভ্রং ধূমো বিদ্যুদর্চির-শনিরঙ্গারা হ্রাদনয়ো বিস্ফুলিঙ্গাঃ ॥ ১
অন্বয় : পর্জন্যঃ (বৃষ্টির দেবতার নাম) বাব গৌতম অগ্নিঃ। তস্য বায়ুঃ এব সমিৎ, অভ্রম্ (মেঘ) ধূমঃ, বিদ্যুৎ অর্চিঃ; অশনিঃ অঙ্গারাঃ, হ্রাদনয়ঃ (মেঘগর্জন, হ্রাদনি—মেঘগর্জন) বিস্ফুলিঙ্গাঃ (৫।৪।১ মঃ দ্ৰঃ
সরলার্থ : হে গৌতম, পর্জন্যই অগ্নি, বায়ুই তাহার কাষ্ঠ, মেঘ ধূম, বিদ্যুৎ শিখা, বজ্রই অঙ্গার, মেঘগর্জনই স্ফুলিঙ্গ।