তং হ চিরং বসেত্যাজ্ঞাপরাঞ্চকার তং হোবাচ যথা মা ত্বং গৌতমাবদো যথেয়ং ন প্রাক্ ত্বত্তঃ পুরা বিদ্যা ব্রাহ্মণান্ গচ্ছতি তস্মাদু সর্বেষু লোকেষু ক্ষত্রস্যৈব প্রশাসনমভুদিতি তস্মৈ হোবাচ ॥ ৭
অন্বয় : তম্ (গৌতমকে) হ চিরম্ (দীর্ঘকাল) বস (বাস কর) ইতি আজ্ঞাপয়াঞ্চকার (এই আজ্ঞা করিলেন)। তম্ হ উবাচ—যথা (যেমন, যে প্রকার) মা (আমাকে) ত্বম্ গৌতম, অবদঃ (বলিয়াছিলেন)। যথা (যেহেতু) ইয়ম্ [বিদ্যা] (এই বিদ্যা) ন প্রাক্ ত্বত্তঃ (ত্বৎ তস্; তোমার পূর্বে) পুরা (পুরাকালে) বিদ্যা ব্রাহ্মণান্ (ব্রাহ্মণদিগকে) গচ্ছতি (প্রাপ্ত হইয়াছে), তস্মাৎ (সেইজন্য) উ সর্বেষু লোকেষু (সর্বলোকে) ক্ষত্রস্য এব (ক্ষত্রিয়েরই) প্রশাসনম্ (শিক্ষা দিবার ক্ষমতা) অভূৎ (ছিল) ইতি। তস্মৈ (তাহাকে) হ উবাচ (বলিলেন)—
সরলার্থ : রাজা তাঁহাকে আদেশ করিলেন—’দীর্ঘকাল (আমার নিকট ব্রহ্মচারীরূপে) বাস কর।’ (এইরূপ দীর্ঘকাল বাস করিবার পর একদিন রাজা) তাঁহাকে বলিলেন— ‘তুমি যে আমাকে সেই বিষয় জিজ্ঞাসা করিয়াছিলে—। তোমার পূর্বে পুরাকালে কোন ব্রাহ্মণই এই বিদ্যা লাভ করে নাই। (ইহা কেবল ক্ষত্রিয়গণই জানিত); এইজন্য সর্বলোকে ক্ষত্রিয়দিগেরই (এ বিষয়ে উপদেশ দিবার) ক্ষমতা ছিল।’ ইহার পর তিনি উপদেশ দিলেন—।