তদেষ শ্লোকঃ— যদা কর্মসু কাম্যেষু স্ক্রিয়ং স্বপ্নেষু পশ্যতি। সমৃদ্ধিং তত্র জানিয়াত্তস্মিন্ স্বপ্ননিদর্শনে, তস্মিন্ স্বপ্ননিদর্শনে ॥ ৮
অন্বয় : তৎ (সে বিষয়ে) এষঃ শ্লোকঃ (এই শ্লোক) — যদা (যখন) কর্মসু কাম্যে (কাম্য কর্মে) ত্রিয়ম্ (স্ত্রীলোককে) স্বপ্নেষু (স্বপ্নে) পশ্যতি (দেখে), সমৃদ্ধিম্ তত্র (সেখানে) জানীয়াৎ (জানিবে) তস্মিন্ স্বপ্ন-নিদর্শনে (স্বপ্নদর্শনে, স্বপ্নদর্শনের ফলে), তস্মিন্ স্বপ্ন-নিদর্শনে (দ্বিরুক্তি নিশ্চয়ার্থক বা সমাপ্তিসূচক)।
সরলার্থ : সে বিষয়ে শ্লোক আছে— ফলকামনায় কাজ করিতে গিয়া যদি স্বপ্নে স্ত্রীলোক দর্শন হয় তবে সেই স্বপ্ন-নিদর্শন হইতে জানিবে যে, কর্মে সিদ্ধিলাভ হইয়াছে।