থ খল্বেতয়া পচ্ছ আচামতি তৎসবিতুবৃণীমহ ইত্যাচামতি বয়ং দেবস্য ভোজনমিত্যাচামতি শ্রেষ্ঠং সর্বধাতমমিত্যাচামতি তুরং ভগস্য ধীমহীতি সর্বং পিবতি। নির্ণিজ্য কংসং চমসং বা পশ্চাদগ্নেঃ সংবিশতি চর্মণি বা স্থণ্ডিলে বা বাচংযমোহপ্রসাহঃ স যদি স্ক্রিয়ং পশ্যেৎ সমৃদ্ধং কৰ্মেতি বিদ্যাৎ ॥ ৭
অন্বয় : অথ খলু এতয়া ঋচা (এই ঋক্ দ্বারা) পচ্ছঃ (এক এক পদে এক এক পাদ উচ্চারণ করিয়া) আচামতি (ভক্ষণ করে)— (১) তৎ (সেই খাদ্যকে) সবিতুঃ (সবিতার বৃণীমহে (প্রার্থনা করি) ইতি (এই বলিয়া) আচামতি। (২) বয়ম্ (আমরা) দেবসা (দৈবতার) ভোজনম্ (খাদ্যকে) ইতি আচামতি। (৩) শ্রেষ্ঠম্ সর্বধাতমম্ (শ্রেষ্ঠ ও সকলের ধারয়িতাকে) ইতি আচামতি। (৪) তুরম্ (শীঘ্র— শঙ্করের মতেঃ শত্রুবিনাশক – সায়ণের মতে) ভগস্য ধীমহি (শঙ্করের মতে, চিন্তা করি; সায়ণের মতে উপভোগ করি বা প্রার্থনা করি) ইতি সর্বম্ পিবতি (এই বলিয়া সমুদয় পান করিবে)। নির্ণিজ্য (প্রক্ষালন করিয়া) কংসম্ (কংস নামক পাত্রকে) চমসম্ বা (অথবা চমস নামক পাত্রকে পশ্চাৎ অগ্নেঃ (অগ্নির পশ্চাৎ ভাগে) সংবিশতি (শয়ন করে) চর্মণি বা (চর্মের উপরে) স্থণ্ডিলে বা (অথবা মৃত্তিকার উপরে) বাচম্ + যমঃ (বাক্যত হইয়া) অপ্রসাহঃ (সংযতচিত্ত হইয়া) সঃ যদি ত্ৰিয়ম্ (স্ত্রীলোককে) পশ্যেৎ (স্বপ্নে দর্শন করে) সমৃদ্ধ (সকল) কর্ম ইতি বিদ্যাৎ (ইহা জানিবে)।
সরলার্থ : তারপর এই ঋকের প্রত্যেক পদ উচ্চারণ করিয়া (মন্থ) ভোজন করিবে। ‘তৎ সবিতুর্বণীমহে’—এই পদ উচ্চারণ করিয়া এক গ্লাস ‘বয়ম্ দেবস্য ভোজনম্’— এই পদ উচ্চারণ করিয়া এক গ্রাস এবং ‘শ্রেষ্ঠম্ সর্বধাতমম্’—এই পদ উচ্চারণ করিয়া এক গ্রাস ভোজন করিবে। ‘তুরং ভগস্য ধীমহি’—এই পদ উচ্চারণ করিয়া কংস পাত্রই হউক বা চমস পাত্রই হউক, তাহা ধুইয়া সবটুকু পান করিবে। ইহার পর বাক্য ও চিত্তকে সংযত করিয়া অগ্নির পিছন দিকে কিংবা মাটিতে শয়ন করিবে। সে যদি স্বপ্নে স্ত্রীলোক দেখে তবে তাহার কর্ম সফল হইয়াছে মনে করিতে হইবে।
মন্তব্য : যে ঋক উচ্চারণ করিতে হইবে তাহা এই — তৎ সবিতুৰ্বণীমহে বয়ম্ দেবস্য ভোজনম্ শ্রেষ্ঠম্ সর্বধাতমম্ তুরম্ ভগস্য ধীমহি (ঋগ্বেদ ৫।৮২।১; অর্থ সবিতাদেবের নিকট আমরা সকলের ধারক সেই শ্রেষ্ঠ অন্ন প্রার্থনা করিতেছি। আমরা শীঘ্র ভগদেবতার ধ্যান করি। (কিংবা সবিতাদেবের নিকট অন্ন প্রার্থনা করি। আমরা শীঘ্র ভগদেবতার শ্রেষ্ঠ, সর্বধারক স্বরূপের ধ্যান করি।)