বসিষ্ঠায় স্বাহেত্যগ্লাবাজ্যস্য হুত্বা মন্থে সম্পাতমবনয়েৎ প্রতিষ্ঠায়ৈ স্বাহেত্যগ্লাবাজ্যস্য হুত্বা মন্থে সম্পাতমবনয়েৎ সম্পদে স্বাহেত্যগ্নাবাজ্যস্য হুত্বা মন্থে সম্পাতমবনয়েৎ। আয়তনায় স্বাহেত্যগ্লাবাজ্যস্য হুত্বা মন্থে সম্পাতমবনয়েৎ ॥ ৫
অন্বয় : বসিষ্ঠায় স্বাহা (বসিষ্ঠের উদ্দেশে স্বাহা) ইতি অগ্নৌ আজ্যস্য হুত্বা মন্থে সম্পাতম্ অবনয়েৎ। প্রতিষ্ঠায়ে স্বাহা (প্রতিষ্ঠার উদ্দেশে সাহা) ইতি অগ্নৌ আজ্যস্য হুত্বা মন্ধে সম্পাতম্ অবনয়েৎ। সম্পদে স্বাহা (সম্পদের উদ্দেশে স্বাহা) ইতি অগ্নৌ আজ্যস্য হুত্বা মন্থে সম্পাতম্ অবনয়েৎ। আয়তনায় স্বাহা (আশ্রয়ের উদ্দেশে স্বাহা) ইতি অগ্নৌ আজ্যস্য হুত্বা মন্থে সম্পাতম্ অবনয়েৎ (৪র্থ মঃ দ্রঃ)।
সরলার্থ : বসিষ্ঠের উদ্দেশে স্বাহা—এই বলিয়া অগ্নিতে আহুতি দিয়া মন্থে সম্পাত নিক্ষেপ করিবে। প্রতিষ্ঠার উদ্দেশে স্বাহা— এই বলিয়া অগ্নিতে আহুতি দিয়া মন্থে সম্পাত নিক্ষেপ করিবে। সম্পদের উদ্দেশে স্বাহা— এই বলিয়া অগ্নিতে আহুতি দিয়া মন্ধে সম্পাত নিক্ষেপ করিবে। আয়তনের উদ্দেশে স্বাহা— এই বলিয়া অগ্নিতে আহুতি দিয়া মন্থে সম্পাত নিক্ষেপ করিবে।