তদ্ যথেষীকাতূলমগ্নৌ প্রোতং প্রদূয়েতৈবং হাস্য সর্বে পাপ্মানঃ প্রদূয়ন্তে য এতদেবং বিদ্বানগ্নিহোত্রং জুহোতি ॥ ৩
৪৪৫. তস্মাদু হৈবংবিদ্ যদ্যপি চণ্ডালায়োচ্ছিষ্টং প্রযচ্ছেদাত্মনি হৈবাস্য তদ্বৈশ্বানরে হুতং স্যাদিতি তদেষ শ্লোকঃ ॥ ৪
৪৪৬. যথেহ ক্ষুধিতা বালা মাতরং পর্যুপাসতে। এবং সর্বাণি ভূতান্যগ্নিহোত্ৰমুপাসত ইত্যগ্নিহোত্ৰমুপাসত ইতি ॥ ৫
অন্বয় : তৎ যথা (যেমন) ইষীকাতূলম্ (মুঞ্জা ঘাসের তুলা) অগ্নৌ (অগ্নিতে) প্ৰোতম্ (নিক্ষিপ্ত হইলে) প্রদূয়েত (সম্যক্ দগ্ধ হইয়া যায়), এবম্ (এই প্রকার) হ অস্য (ইহার) সর্বে পাপ্পানঃ (সমুদয় পাপ) প্রদূয়ন্তে (সম্যক দগ্ধ হইয়া যায়)। যঃ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) অগ্নিহোত্রম্ জুহোতি (১মঃ)। তৎ যথা— (৪।১৬।৩ মন্তব্য) তস্মাৎ (সেই জন্য) উ হ এবংবিৎ (এই প্রকার জ্ঞানসম্পন্ন) যদ্যপি চণ্ডালায় (চণ্ডালকে) উচ্ছিষ্টম্ প্রযচ্ছেৎ (প্রদান করে); আত্মনি (আত্মাতে) হ এব অস্য (ইহার) তৎ (সেই উচ্ছিষ্টকে) বৈশ্বানরে [আত্মনি] (বৈশ্বানর আত্মাতে) হুতম্ স্যাৎ (আহুত হইয়া থাকে) ইতি। তৎ (এ বিষয়ে) এষঃ (এই) শ্লোকঃ যথা (যেমন) হই (এই পৃথিবীতে) ক্ষুধিতাঃ বালাঃ (ক্ষুধিত শিশুগণ) মাতরম্ (মাতাকে) পরি + উপাসতে (উপাসনা করে), এবম্ (এই প্রকার) সর্বাণি ভূতানি (সমুদয় ভূত) অগ্নিহোত্রম্ উপাসতে ইতি; অগ্নিহোত্রম্ উপাসতে ইতি (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : (৩য়— ৫ম মন্ত্র) যেমন ইষীকার তুলাকে আগুনে দিলে তাহা সম্পূর্ণ দগ্ধ হইয়া যায়, তেমনি যিনি ইহাকে এইরূপ জানিয়া অগ্নিহোত্র হোম করেন, তাঁহার সমস্ত পাপ নিঃশেষে দগ্ধ হইয়া যায়। সেই জন্য এই রকম জ্ঞানবান ব্যক্তি যদি চণ্ডালকেও উচ্ছিষ্ট প্রদান করেন, তাহা হইলে বৈশ্বানর আত্মাতেই তাঁহার হোম করা হয়। এ বিষয়ে এই শ্লোক আছে— যেমন এই পৃথিবীতে ক্ষুধার্ত শিশুগণ মাতার উপাসনা করে (অর্থাৎ সাগ্রহে তাঁহার কাছে গিয়া জড় হয়) তেমনি সকল চরাচর প্রাণী অগ্নিহোত্রের উপাসনা করিয়া থাকে।
মন্তব্য : ৫। ২৪।৪ ‘যদ্যপি চণ্ডালায় উচ্ছিষ্টম্’ ইত্যাদি— এখানে বলিবার উদ্দেশ্য, এই পবিত্র অগ্নিতেই পবিত্র বস্তুকে হোম করিতে হয়; কিন্তু চণ্ডাল অস্পৃশ্য জাতি এবং উচ্ছিষ্টও অপবিত্র বস্তু। চণ্ডালস্থ বৈশ্বানর অগ্নিতে উচ্ছিষ্ট অর্পণ করিলে আহুতি প্রদানের কোন ফল লাভ হইবার কথা নয়। কিন্তু যিনি প্রাণাহুতি-তত্ত্ব জানেন, তিনি এ প্রকার করিলেও ফল লাভ করিয়া থাকেন।