অথ যাং পঞ্চমীং জুহুয়াত্তাং জুহুয়াদুদানায় স্বাহেত্যুদানস্তূপ্যতি ॥ ১
৪৪১. উদানে তৃপ্যতি ত্বক্ তৃপ্যতি, ত্বচি তৃপ্যন্ত্যাং বায়ুস্তূপ্যতি বায়ৌ তৃপত্যাকাশস্তূপ্যত্যাকাশে তৃপ্যতি যৎ কিংচ বায়ুশ্চাকাশশ্চাধিতিষ্ঠত- স্তত্ত্বপ্যতি, তস্যানু তৃপ্তিং তৃপ্যতি প্রজয়া পশুভিরন্নাদ্যেন তেজসা ব্ৰহ্মবর্চসেনেতি ॥২
অন্বয় : অথ যাম্ পঞ্চমীম্, (যে পঞ্চমী আহুতিকে) জুহুয়াৎ তাম্ জুহুয়াৎ উদানায় (উদানের উদ্দেশ্যে) স্বাহা ইতি। উদানঃ তৃপ্যতি (৫।১৯।২) উদানে তৃপ্যতি (উদান তৃপ্ত হইলে) ত্বক্ তৃপ্যতি; ত্বচি তৃপ্যন্ত্যাম্ (ত্বক্ তৃপ্ত হইলে) বায়ুঃ তৃপ্যতি; বায়ৌ তৃপ্যতি (বায়ু তৃপ্ত হইলে) আকাশঃ তৃপ্যতি; আকাশে তৃপ্যতি (আকাশ তৃপ্ত হইলে) যৎ কিষ্ণ বায়ুঃ চ আকাশঃ চ অধিতিষ্ঠতঃ তৎ তৃপ্যতি। তস্য অনুতৃপ্তিম্ তৃপ্যতি প্রজয়া পশুভিঃ অনাদ্যেন তেজসা ব্রহ্মবর্চসেন ইতি (৫।১৯। ২)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্ৰ অনন্তর যাহাকে পঞ্চমী আহুতিরূপে অর্পণ করিবে, তাহাকে ‘উদানায় স্বাহা’ (উদানের উদ্দেশে স্বাহা) এই বলিয়া অর্পণ করিবে। ইহাতে উদান তৃপ্ত হয়। উদান তৃপ্ত হইলে ত্বক্, ত্বক্ তৃপ্ত হইলে বায়ু, বায়ু তৃপ্ত হইলে আকাশ তৃপ্ত হয়। আকাশ তৃপ্ত হইলে যাহা কিছু বায়ু ও আকাশ কর্তৃক পরিচালিত সে সবই তৃপ্ত হয়। ভোক্তা এই তৃপ্ত হেতু প্রজা, পশু, ভোগ্য অন্ন, দেহকান্তি ও ব্রহ্মতেজ লাভ করিয়া তৃপ্ত হন।