অথ যাং তৃতীয়াং জুহুয়াত্তাং জুহুয়াদপানায় স্বাহেত্যপানস্তূপতি ॥ ১
অপানে তৃপ্যতি বাক্ তৃপ্যতি, বাচি তৃপ্যন্ত্যামগ্নিস্তূপ্যত্যগ্নৌ তৃপ্যতি, পৃথিবী তৃপ্যতি, পৃথিব্যাং তৃপ্যন্ত্যাং যৎ কিংচ পৃথিবী চাগ্নিশ্চাধি – তিষ্ঠতস্তত্ত্বপ্যতি, তস্যানু তৃপ্তিং তৃপ্যতি প্রজয়া পশুভিরনাদ্যেন তেজসা ব্রহ্মবর্চসেনেতি ॥ ২
অন্বয় : অথ যাম্ তৃতীয়াম্ (যে তৃতীয়া আহুতিকে) জুহুয়াৎ, তাম্ জুহুয়াৎ অপানায় (অপানের উদ্দেশে) স্বাহা ইতি। অপানঃ তৃপ্যতি (৫।১৯।১)। অপানে তৃপ্যতি (অপান তৃপ্ত হইলে), বাক্ তৃপ্যতি; বাচি তৃপ্যন্ত্যাম্ (বাক্ তৃপ্ত হইলে) অগ্নিঃ তৃপ্যতি; অগ্নৌ তৃপ্যতি (অগ্নি তৃপ্ত হইলে) পৃথিবী তৃপ্যতি। পৃথিব্যাম্ তৃপ্যন্ত্যাম্ (পৃথিবী তৃপ্ত হইলে) যৎ কিম্ চ পৃথিবী চ অগ্নিঃ চ অধিতিষ্ঠতঃ, তৎ তৃপ্যতি। তস্য অনুতৃপ্তিম্ তৃপ্যতি প্রজয়া পশুভিঃ অন্নাদ্যেন তেজসা ব্রহ্মবর্চসেন।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র) তাহার পর যাহাকে তৃতীয় আহুতিরূপে দিবে তাহাকে ‘অপানায় স্বাহা’ (অপানের উদ্দেশ্যে স্বাহা) এই বলিয়া দিবে। ইহাতে অপান তৃপ্ত হয়। অপান তৃপ্ত হইলে বাগিন্দ্রিয়, বাক্ তৃপ্ত হইলে অগ্নি, অগ্নি তৃপ্ত হইলে পৃথিবী তৃপ্ত হয়; পৃথিবী তৃপ্ত হইলে যাহা কিছু পৃথিবী ও অগ্নি দ্বারা পরিচালিত সে সমস্তই তৃপ্ত হয়। ভোক্তা এই তৃপ্তির ফলে প্রজা, পশু, ভোগ্য অন্ন, দেহলাবণ্য ও ব্রহ্মতেজ লাভ করিয়া তৃপ্ত হন।