অথ যাং দ্বিতীয়াং জুহুয়াত্তাং জুহুয়াদ্ব্যানায় স্বাহেতি ব্যানস্তূপ্যতি ॥ ১
৪৩৫. ব্যানে তৃপ্যতি শ্রোত্রং তৃপ্যতি শ্রোত্রে তৃপ্যতি চন্দ্রমাতৃপ্যতি চন্দ্রমসি তৃপ্যতি দিশস্তূপ্যন্তি দিক্ষু তৃপ্যন্তীষু যৎ কিংচ দিশশ্চ চন্দ্ৰমাশ্চাধিতিষ্ঠন্তি তত্ত্বপ্যতি তস্যানুতৃপ্তিং তৃপ্যতি প্রজয়া পশুভিরন্নাদ্যেন তেজসা ব্ৰহ্মবর্চসেনেতি ॥ ২
অন্বয় : অথ যাম্ দ্বিতীয়াম্ (যে দ্বিতীয়া আহুতিকে) জুহুয়াৎ তাম্ জুহুয়া ব্যানায় স্বাহা (ব্যানের উদ্দেশ্যে ‘স্বাহা”) ইতি (এই বলিয়া)। ব্যানঃ তৃপ্যতি (৫।১৯।১)। ব্যানে তৃপ্যতি (ব্যান তৃপ্ত হইলে) শ্রোত্রম্ তৃপ্যতি; শ্রোত্রে তৃপ্যতি (শ্রোত্র তৃপ্ত হইলে) চন্দ্ৰমাঃ তৃপ্যতি; চন্দ্রমসি তৃপ্যতি (চন্দ্ৰমা তৃপ্ত হইলে) দিশঃ (দিকসমূহ) তৃপ্যন্তি (তৃপ্ত হয়); দিক্ষু তৃপ্যন্তীষু (দিকসমূহ তৃপ্ত হইলে) যৎ কিম্ চ (যেকোন বস্তুতে) দিশঃ চ চন্দ্ৰমাঃ চ অধিতিষ্ঠন্তি (অধিষ্ঠান করে) তৎ তৃপ্যতি। তস্য অনুতৃপ্তিম্ তৃপ্যতি প্ৰজয়া পশুভিঃ অনাদ্যেন তেজসা ব্রহ্মবর্চসেন। ইতি (৫। ১৯।২)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র) তাহার পর যাহাকে দ্বিতীয় আহুতিরূপে অৰ্পণ করিবে, তাহাকে ‘ব্যানায় স্বাহা” (ব্যানের উদ্দেশে স্বাহা) এই বলিয়া হোম করিবে। ইহাতে ব্যান তৃপ্ত হয়। ব্যান তৃপ্ত হইলে কর্ণ, কর্ণ তৃপ্ত হইলে চন্দ্র, চন্দ্র তৃপ্ত হইলে দিকসমূহ তৃপ্ত হয়; দিকসমূহ তৃপ্ত হইলে, যাহা কিছু দিক ও চন্দ্র কর্তৃক পরিচালিত, সে সবই তৃপ্ত হয়। ভোক্তা এই তৃপ্তির ফলে সন্ততি, পশু, ভোগ্য অন্ন, দেহকান্তি ও ব্রহ্মতেজজনিত তৃপ্তি লাভ করেন।