তে হ প্ৰাণাঃ প্রজাপতিং পিতরমেত্যোচুর্ভগবন্ কো নঃ শ্রেষ্ঠ ইতি তান্ হোবাচ যস্মিন্ ব উৎক্রান্তে শরীরং পাপিষ্ঠতরমিব দৃশ্যেত স বঃ শ্ৰেষ্ঠ ইতি ॥ ৭
অন্বয় : তে হ প্ৰাণাঃ প্রজাপতিম্ পিতরম্ (পিতা প্রজাপতিকে) এত্য (গমন করিয়া উচুঃ (বলিল) ভগবান্ কঃ (কে) নঃ (আমাদিগের মধ্যে) শ্রেষ্ঠঃ? ইতি তান্ (তাহাদিগকে) হ উবাচ (বলিলেন)—যস্মিন্ বঃ উৎক্রান্তে (তোমাদিগের মধ্যে যে বহির্গত হইলে) শরীরম্ পাপিষ্ঠতরম্ ইব (সর্বাপেক্ষা পাপিষ্ঠের ন্যায়; হীন অপেক্ষাও হীনতরের ন্যায়) দৃশ্যেত (দৃষ্ট হয়), সঃ (সে) বঃ (তোমাদিগের মধ্যে) শ্রেষ্ঠঃ ইতি।
সরলার্থ : সেই প্রাণিগণ পিতা প্রজাপতির কাছে গিয়া বলিল—ভগবান্, আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ? তিনি তাহাদিগকে বলিলেন—’তোমাদের মধ্যে যে বাহির হইয়া গেলে শরীর পাপিষ্ঠতর (অর্থাৎ হীন অপেক্ষাও হীনতর) হয়, সেই শ্রেষ্ঠ।’