অথ হ প্রাণাঃ অহংশ্রেয়সি ব্যূদিরেহহং শ্ৰেয়ানস্মীতি ॥ ৬
অন্বয় : অথ হ প্রাণাঃ অহম্ শ্রেয়সি (অহম্ শ্রেয়স্ অর্থাৎ আমি শ্রেষ্ঠ এই বিষয়ে; কে শ্রেষ্ঠ এই বিষয়ে) ব্যুদিরে (বিবাদ করিয়াছিল) অহম্ (আমি) শ্রেয়ান্ (শ্রেষ্ঠ) অস্মি (হই) অহম্ শ্রেয়ান্ অস্মি ইতি।
সরলার্থ : এক সময়ে ‘কে শ্রেষ্ঠ’ এই বিষয়ে প্রাণসমূহের মধ্যে কলহ হইয়াছিল। সকলেই বলিল—’আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ’।
মন্তব্য : জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং মন—ইঁহাদের প্রত্যেকেই এক একজন দেবতার অধিষ্ঠান এবং প্রাণদেবতার বিভিন্ন প্রকাশ।