Chandogya Upanishad 5.1.5 Bengali Posted on January 28, 2016 by VivekaVani যো হ বা আয়তনং বেদায়তনং হ স্বানাং ভবতি মনো হ বা আয়তনম্ ॥৫ অন্বয় : যঃ হ বৈ আয়তনম্ (আশ্রয়কে) বেদ, আয়তনম্ হ স্বানাম্ ভবতি। মনঃ হ বৈ আয়তনম্। সরলার্থ : যিনি আয়তনকে (অর্থাৎ আশ্রয়কে) জানেন, তিনি স্বজনবর্গের, আয়তনই হন। মনই আয়তন।