যো হ বৈ সম্পদং বেদ সং হাস্মৈ কামাঃ পদ্যন্তে দৈবাশ্চ মানুষা শ্রোত্রং বাব সৎ ॥ ৪
অন্বয় : যঃ হ বৈ সম্পদম্ বেদ, সম্ [পদ্যন্তে] হ অস্মৈ (ইহার জন্য) কামাঃ (কাম্যবস্তুসমূহ) [সম্] পদ্যন্তে (উপস্থিত হয়) দৈবাঃ চ (দেবসম্বন্ধী ভোগ্যবস্তুসমূহ) মানুষাঃ চ (মানবসংক্রান্ত ভোগ্যবস্তুসমূহ)। শ্রোত্রম্ বাব সম্পৎ।
সরলার্থ : যিনি সম্পদকে জানেন, দৈব এবং মানবীয় সমস্ত কাম্যবস্তুই তাঁহার জন্য উপস্থিত হয়। শ্রোত্রই সম্পদ।