যো হ বৈ প্রতিষ্ঠাং বেদ প্রতি হ তিষ্ঠত্যস্মিংশ্চ লোকেহ মুন্সিংশ্চ চক্ষুৰ্বাব প্রতিষ্ঠা ॥ ৩
অন্বয় : যঃ হ বৈ প্রতিষ্ঠাম্ (প্রকৃষ্টরূপে স্থিতি = প্রতিষ্ঠা) বেদ প্রতি হ তিষ্ঠতি [প্রতিতিষ্ঠতি হ] (প্রতিষ্ঠালাভ করেন) অস্মিন্ চ লোকে (এই লোকে) অমুষ্মিন্ চ (ঐ লোকে)। চক্ষুঃ বাব প্রতিষ্ঠা।
সরলার্থ : যিনি প্রতিষ্ঠাকে জানেন, তিনি ইহলোকে এবং পরলোকে প্রতিষ্ঠা লাভ করেন। চক্ষুই প্রতিষ্ঠা।