যো হ বৈ বসিষ্ঠং বেদ বসিষ্ঠো হ স্বানাং ভবতি বাগ্ বাব বসিষ্ঠঃ ॥ ২
অন্বয় : যঃ হ বৈ বসিষ্ঠম্ বেদ বসিষ্ঠঃ হ স্বানাম্ (স্বজনগণের) ভবতি। বাক্ বাব বসিষ্ঠঃ।
সরলার্থ : যিনি বসিষ্ঠকে জানেন, তিনি স্বজনের মধ্যে (কিংবা স্বজনের) বসিষ্ঠই হন। বাক্ই বসিষ্ঠ।
মন্তব্য : বসিষ্ঠ— অতিশয় বসুমান অর্থাৎ অতিশয় ধনশালী। শঙ্কর ও আনন্দগিরির মতে অন্য অর্থও হয়, যেমন—বাসয়িতা, যিনি অপরকে বাস করান; আচ্ছাদয়িতা, যিনি পরিচ্ছদাদি দ্বারা অপরকে আচ্ছাদন করেন।