ন বৈ বাচো ন চক্ষুংষি ন শ্রোত্রাণি ন মনাংসীত্যাচক্ষতে প্ৰাণা ইত্যেবাচক্ষতে প্রাণো হ্যেবৈতানি সর্বাণি ভবতি ॥ ১৫
অন্বয় : ন (না) বৈ বাচঃ (বাসমূহ) ন চক্ষুংষি (চক্ষুসমূহ) নো শ্রোত্রাণি (শ্রোত্রসমূহ) ন মনাংসি (মনসমূহ) ইতি আচক্ষতে (বলিয়া থাকে)। প্রাণাঃ (প্রাণসমূহ) ইতি এব আচক্ষতে। প্রাণঃ হি এব এতানি সর্বাণি (এই সমুদয়) ভবতি (হয়)।
সরলার্থ : এইজন্য পণ্ডিতেরা ইন্দ্রিয়বর্গকে বাক বলেন না, চক্ষু বলেন না, কর্ণ বলেন না, মন বলেন না, ইহাদের প্রাণই বলিয়া থাকেন। প্রাণই এই সব হইয়াছেন।
মন্তব্য : ইন্দ্রিয়গণ অপেক্ষা প্ৰাণ শ্রেষ্ঠ—এই প্রতিপাদ্য বিষয় কৌষীতকি (২। ১৪), বৃহদারণ্যক (১।৩।২-৭) এবং প্রশ্ন (২।২-১৩) মন্ত্রসমূহে আলোচিত হয়েছে।