অথ হৈনং শ্রোত্রমুবাচ যদহং সম্পদস্মি ত্বং তৎ সম্পদসীত্যথ হৈনং মন উবাচ যদহমায়তনমস্মি ত্বং তদায়তনমসীতি ॥ ১৪
অন্বয় : অথ হ এনম্ শ্রোত্রম্ উবাচ— যৎ অহম্ সম্পৎ অস্মি ত্বম্ তৎ সম্পৎ (সেই প্রকার সম্পদ; বা ‘তৎ’—তবে) ইতি অথ এনম্ মনঃ উবাচ—যৎ অহম্ আয়তনম্ (আশ্রয়) অমি, ত্বম্ তৎ আয়তনম্ (সেই প্রকার আয়তন; কিংবা তৎ—তাহা হইলে) অসি ইতি। [৫।১।১৩ মন্ত্ৰ দ্ৰঃ]
সরলার্থ : তারপর কর্ণ বলিল—’আমি যদি সম্পদ হই, তবে আপনিও সম্পদ (কিংবা সেই প্রকার সম্পদ)।’ মন বলিল, ‘আমি যদি আয়তন হই, আপনিও আয়তন (কিংবা সেই প্রকার আয়তন অর্থাৎ আশ্রয়)।’