অথ হৈনং বাগুবাচ যদহং বসিষ্ঠোহস্মি ত্বং তদ্বসিষ্ঠোহসীত্যথ হৈন চক্ষুরুবাচ যদহং প্রতিষ্ঠাস্মি ত্বং তৎপ্রতিষ্ঠাসীতি ॥ ১৩
অন্বয় : অথ হ এনম্ (ইহাকে, মুখ্যপ্রাণকে) বাক্ উবাচ—যৎ (যে, যদি) অহম্ (আমি) বসিষ্ঠঃ অস্মি (হই), ত্বম্ (আপনি) তৎ বসিষ্ঠঃ (সেই প্রকার বসিষ্ঠ-গুণসম্পন্ন; কিংবা তৎ—তাহা হইলে) অসি (হইতেছেন) ইতি। অথ হ এনম্ চক্ষুঃ উবাচ—যৎ অহম্ প্রতিষ্ঠা অস্মি ত্বম্ তৎ প্রতিষ্ঠা (সেই প্রকার প্রতিষ্ঠা; কিংবা তৎ—তবে) অসি ইতি।
সরলার্থ : তখন বাক্ তাহাকে বলিল ‘আমি যদি বসিষ্ঠ হই, তাহা হইলে আপনিও বসিষ্ঠ (কিংবা আপনিও সেই প্রকার বসিষ্ঠ)।’ তাহার পর চক্ষু তাহাকে বলিল—‘আমি যদি প্রতিষ্ঠা হই, তাহা হইলে আপনিও প্রতিষ্ঠা (কিংবা আপনি সেই প্রকার প্রতিষ্ঠা)।’