প্রাণে তৃপ্যতি চক্ষুতৃপ্যতি চক্ষুষি তৃপ্যত্যাদিত্যস্তূপ্যত্যাদিত্যে তৃপ্যতি দ্যৌতৃপ্যতি দিবি তৃপ্যন্ত্যাং যৎ কিঞ্চি দ্যৌশ্চাদিত্যশ্চাধি- তিষ্ঠতস্তত্ত্বপ্যতি তস্যানুতৃপ্তিং তৃপ্যতি প্রজয়া পশুভিরন্নাদ্যেন তেজসা ব্ৰহ্মবর্চসেনেতি ॥ ২
অন্বয় : প্রাণে তৃপ্যতি (প্রাণ তৃপ্ত হইলে) চক্ষুঃ তৃপ্যতি (তৃপ্ত হয়); চক্ষুষি তৃপ্যতি (চক্ষু তৃপ্ত হইলে) আদিত্যঃ তৃপ্যতি (তৃপ্ত হয়), আদিত্যে তৃপ্যতি (আদিত্য তৃপ্ত হইলে) দ্যৌঃ তৃপ্যতি (তৃপ্ত হয়), দিবি তৃপ্যন্ত্যাম্ (দ্যৌ তৃপ্ত হইলে) যৎ কিম্ চ (যাহা কিছু) দ্যৌঃ চ আদিত্যঃ চ অধিতিষ্ঠতঃ (অধিষ্ঠান করে; পরিচালনা করে) তৎ তৃপ্যতি (তাহা তৃপ্ত হয়); তস্য (তাহার) অনুতৃপ্তিম্ (তৃপ্তিম্ অনু, তৃপ্তিকে অনুসরণ করিয়া) তৃপ্যতি (তৃপ্ত হয়) প্রজয়া (সন্ততি দ্বারা) পশুভিঃ (পশুগণ দ্বারা) অন্নাদ্যেন (খাদ্যাদি দ্বারা) তেজসা (তেজ দ্বারা) ব্রহ্মবর্চসেন (১।১৬।২ দ্রঃ, ব্রহ্মবর্চস দ্বারা) ইতি।
সরলার্থ : প্রাণ তৃপ্ত হইলে চক্ষু, চক্ষু তৃপ্ত হইলে আদিত্য, আদিত্য তৃপ্ত হইলে স্বর্গলোক তৃপ্ত হয়। স্বর্গলোক তৃপ্ত হইলে, দ্যুলোক আদিত্যে যাহা কিছু আছে, সে সবই তৃপ্ত হয়। এই তৃপ্তির ফলস্বরূপ ভোক্তাও সন্ততি, পশুসমূহ, অনাদি, দেহকান্তি ও ব্রহ্মতেজ লাভ করিয়া তৃপ্ত হন।