তদ্ যজ্ঞক্তং প্রথমমাগচ্ছেত্তদ্বোমীয়ং স যাং প্রথমামাহুতিং জুহুয়াত্তাং জুহুয়াৎ প্রাণায় স্বাহেতি প্ৰাণস্তূপ্যতি ॥ ১
অন্বয় : তৎ (সেই জন্য) যৎ ভক্তম্ (যে অন্ন; কিংবা তৎ যৎ-সেই যে; ২।১১। ২ মন্তব্য) প্রথমম্ (প্রথমে) আগচ্ছেৎ (উপস্থিত হয়) তৎ (তাহা) হোমীয়ম্ (হোমস্থানীয়)। সঃ (সেই অনুভোক্তা) যাম্ প্রথমাম্ আহুতিম্ (যে প্রথম আহুতিকে) জুহুয়াৎ (হু; হোম করিবে) তাম্ (তাহাকে) জুহুয়াৎ প্রাণায় স্বাহা ইতি (প্রাণের উদ্দেশ্যে স্বাহা এই বলিয়া)। প্ৰাণ তৃপ্যতি (তৃপ্ত হয়)।
সরলার্থ : সেই জন্য যে অন্ন প্রথম উপস্থিত হয় তাহা (অর্থাৎ অন্নের প্রথম অংশ) হোমের জন্য। অন্নভোক্তা প্রথমে যে আহুতি অর্পণ করেন তাহা ‘প্রাণায় স্বাহা” বলিয়া অর্পণ করিবে। ইহাতে প্রাণ তৃপ্ত হয়। [এখনও অনেকে অন্নভোজন করিবার সময় কল্পনা করেন যে, প্রথম গ্রাসকে প্রাণের উদ্দেশে, দ্বিতীয় গ্রাসকে ব্যানের উদ্দেশে, তৃতীয় গ্রাসকে অপানের উদ্দেশে, চতুর্থ গ্রাসকে সমানের উদ্দেশে এবং পঞ্চম গ্ৰাসকে উদানের উদ্দেশে আহুতি দেওয়া হইল।]